Frequently Asked Question
Questions & Answers
প্রোডাক্ট ব্যবহার সংক্রান্ত গাইডলাইন কিভাবে পাবো?
আপনি চাইলে আমাদের কাস্টমার কেয়ার নম্বরে কল করতে পারেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন প্রদান করব।
প্রোডাক্ট কি ডেলিভারির সময় দেখে নেওয়া যাবে?
জি হ্যাঁ। ডেলিভারি রাইডারের উপস্থিতিতে প্রোডাক্ট খুলে দেখে নেওয়ার সুযোগ রয়েছে।
তবে প্রোডাক্ট ব্যবহার করা, সিল বা স্টিকার খুলে ফেলা হলে সেটি রিটার্ন বা এক্সচেঞ্জের আওতায় আসবে না।
প্রোডাক্ট পছন্দ না হলে কি রিটার্ন করা যাবে?
জি হ্যাঁ, নির্দিষ্ট শর্তসাপেক্ষে প্রোডাক্ট রিটার্ন করা যাবে।
রিটার্নের ক্ষেত্রে ডেলিভারি চার্জ বাবদ ১৩০ টাকা প্রযোজ্য হবে, যা কাস্টমারকে বহন করতে হবে।
প্রোডাক্ট অবশ্যই অব্যবহৃত অবস্থায়, অরিজিনাল প্যাকেজিংসহ ফেরত দিতে হবে।
প্রোডাক্ট ড্যামেজ বা নষ্ট হলে করণীয় কি ?
প্রোডাক্ট ডেলিভারির সময় ভালোভাবে পরীক্ষা করুন। সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে ছবি/ভিডিওসহ আমাদের জানান।
যদি প্রমাণিত হয় প্রোডাক্ট ড্যামেজ বা ভুল এসেছে, আমরা নিজ খরচে প্রোডাক্ট রিটার্ন নেব ।
ডেলিভারি চার্জ সাপেক্ষে নতুন প্রোডাক্ট পাঠাবো অথবা রিফান্ড করবো ।
অর্ডার ভেরিফিকেশনের সময় ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়া হয় কেন?
অর্ডার ভেরিফিকেশন প্রক্রিয়ার অংশ হিসেবে কাস্টমারের পূর্ববর্তী অর্ডার ও কমপ্লেইন রেকর্ড বিশ্লেষণ করা হয়। পূর্বে একাধিক অর্ডার রিটার্ন বা রিসিভ না করার রেকর্ড থাকলে, সেক্ষেত্রে অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ অগ্রিম প্রদান করতে হবে।
একাধিক প্রোডাক্ট অর্ডার করলে কি ডেলিভারি আলাদা হবে?
না, একই অর্ডার এ একাধিক প্রোডাক্ট অর্ডার করলে একত্রে ডেলিভারি দেওয়া হবে, যদি না আলাদা নির্দেশনা থাকে।